১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাপ্রবিতে নিষিদ্ধ হলো র‌্যাগিং

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-এর কার্যালয়।

বিশ্ববিদ্যালয়ের সর্ব্বোচ্চ পর্ষদ রিজেন্ট বোর্ডের ২০৯ তম সভায় র‌্যাগিং নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞতিতে বলা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘিœত হয় এবং র‌্যাগিংয়ের শিকার ছাত্র-ছাত্রীর শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়। 

রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কেউ যদি র‌্যাগিং করে বা র‌্যাগিং করতে উদ্বুদ্ধ করে মর্মে অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাৎক্ষণিক বহিস্কার করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আগামী ৫ ও ৬ জানুয়ারী, ২০২০ থেকে ২০১৯-২০ শিক্ষা বর্ষের ১ম বর্ষ ¯œাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে। এই সময়েই র‌্যাগিংয়ের প্রবণতা বেশি থাকে। আমরা প্রক্টরিয়াল বডি সব সময়ের জন্য সজাগ। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানষিক নির্যাতনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরোটলারেন্স নীতি মেনে চলবে এবং র‌্যাগিংয়ের সাথে সংশ্লিষ্টতা মিললেই তাৎক্ষণিক বহিস্কার করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি