১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল ও মাজার জিয়ারত

মোল্লা তোফাজ্জল | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটির নেতাকর্মীরা মটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল ও মাজার জিয়ারত করেছে।

সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মোটরসাইকেল বহর এসে টাঙ্গাইল সেটেলম্যান্ট অফিসের সামনে সমবেত হয়। পরে মোটরসাইকেল বহরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সন্তোষে যায়। সেখানে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন নবকমিটির নেতা কর্মিরা।

এসময় মাজার জিয়ারত শেষে মাজারের সামনে পথসভার আয়োজন করা হয়।

পথসভায় টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নব কমিটির সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নবকমিটির সাধারন সম্পাদক এম, এ রৌফ, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হাবিব পিপলু, মোহাম্মদ কামরুল হাসান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, শহর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল, হারুন অর রশিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের নেতা মেহেদী হাসান মৃদুল, মামুন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করার লক্ষে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি