১০:২৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

৩০ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৩০ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহরের বেপারী পাড়া থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বেপারী পাড়া এতিম খানার সামনে আসলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে সেখানেই পথা সভা করে জেলা বিএনপির নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র হত্যা দিবসে আমাদের মিছিলে বাধা দিয়ে আওয়ামী লীগকে প্রটেকশন দিয়ে শহরে মিছিল করাচ্ছেন এটা কোন ধরণের গণতন্ত্র। যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা গণতন্ত্রের পতন করেছে তাদের বিচার একদিন হবেই। বেগম খালেদা জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, যুবদলের সিনিয়র আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি