০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামীর নির্যাতনে দুই সন্তানের জননীর মৃত্যু, আটক ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে স্বামীর নির্যাতনে রোববার দুপুরে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু রেহেনা খাতুন (২৫) উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া আলিপুর গ্রামের সামান আলীর ছেলে ভ্যানচালক আবু বকরের স্ত্রী।

এ ঘটনায় স্বামী আবু বকর, বড় ভাই ইউসুফ ও ছোট ভাই আল-আমীন কে আটক করেছে। নিহতের ৫ বছর ও ৭ মাসের দুইটি কন্যা সন্তান রয়েছে। নিহত গৃহবধু সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বারদুল চর গ্রামের জহুর উদ্দিনের মেয়ে।

জানাযায়, শনিবার ২৮ সেপ্টেম্বর দিনগত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে রেহেনাকে বেধড়ক মারধর করেন স্বামী আবু বকর। এতে রেহেনার অবস্থার অবনতি হলে তাকে রাতেই কবিরাজ দিয়ে চিকিৎসা করান। অবস্থার উন্নতি না হলে স্থানীয় বেরিপটল বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় রেহেনাকে। চিকিৎসকের পরামর্শে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু রেহেনা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত গৃহবধুর গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তিন জনকে আটক করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত মামলা দায়েরের প্রকিৃয়া চলছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি