১২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওষুধের দোকানে র‌্যাবের অভিযান, আর্থিক দন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর উদ্যোগে শহরের বিভিন্ন মার্কেটের পাঁচটি মেডিসিন দোকান মালিককে আর্থিক দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: সালাহউদ্দিন আইয়ূবী।

র‌্যাব-১২সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো: শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরে মফিজ মেডিকেল, মিতা মেডিকেল, সিফাত মডেল মেডিকেল, বিপ্লব ফার্মেসী ও খোরশেদ মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। এই সকল মেডিসিনের দোকান মালিকরা বিভিন্ন মাদকসেবীদের কাছে প্রেসক্রিপশন ছাড়া নেশা জাতীয় ওষুধ বিক্রিসহ ওষুধের দাম বেশি রাখা, মেয়াদ উর্ত্তীণ ওষুধ এবং ড্রাগস এর রেজিস্টেশনবিহীণ ওষুধ বিক্রির অপরাধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেই সাথে নেশা জাতীয় বিভিন্ন ওষুধ জব্দসহ পাঁচটি দোকান মালিককের কাছ থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা ড্রাগস সুপারের প্রতিনিধি শামসুজ্জামান শাহীনসহ র‌্যাব ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি