০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসঙ্গতিপূর্ণ ধারা উপধারা সংশোধনের দাবীতে মিছিল ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ মে ২০১৭ | | ১৩২
, টাঙ্গাইল :

মন্ত্রী পরিষদে নীতিগত ভাবে অনুমোদিত সড়ক পরিবহন আইন ২০১৭ এর বেশ কিছু অসঙ্গতিপূর্ণ ধারা উপধারা সংশোধনের দাবী বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইল সড়ক পরিবহন ফেডারেশন।

রোববার বেলা ১২ টায় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে শেষ হয়।

মিছিল শেষে ফেডারেশন নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মীর লুৎফর রহমান লালজু, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানুল হক পিটু, ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক ছোবহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, জেলা অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিনসহ সড়ক পরিবহন ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চালকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি