০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আনারস শিল্প গড়ে তোলার উদ্দেশ্যে মধুপুরে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের আনারস শিল্পের উন্নয়ন বিষয়ে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন - বিসিক।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দুইটা পর্যন্ত মধুপুর উপজেলাপরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বিসিকের পরিচালক (অর্থ)স্বপন কুমার ঘোষ।

শিল্প সহায়ক কেন্দ্র টাঙ্গাইল ও মধুপুর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশে মধুপুরের আনারস নিয়ে শিল্পগড়ে তোলার উদ্দেশ্যে কৃষক পর্যায়ে ভাবনা জানতে এবং আনারসের ভবিষ্যৎ, সমস্যা ও সমাধান কল্পে এ মত বিনিময় সভা হয়। 

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।

টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় মত বিনিময় সভায় ঢাকা বিসিকের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক আমিনুজ্জামান প্রস্তাবিত প্রকল্পের নানা দিক তুলে ধরেন। স্বাগত বক্তৃতা করেন টাঙ্গাইল বিসিকের সহকারি মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। বক্তৃতা করেন বিশেষ অতিথি মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা অতিরিক্ত কৃষিকর্মকর্তা আদনান বাবু। কৃষক পর্যায়ে মত প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষিবিদ অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল,আদর্শ কৃষক ছানোয়ার হোসেন, আনারস চাষী আব্দুল মান্নান, কৃষক ও শিল্প উদ্যোক্তা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল হালিম সরকার, রুহুল আমিন প্রমুখ।

মতবিনিময়  সভায় কৃষক ছাড়াও শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি