০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মৃত দুজন হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্বআঠারো পাইখার গ্রামের বাবু বর্মণ (৪৫) ও পাবনার চাটমোহর উপজেলার জালেশ্বর গ্রামের সাদ্দাম হোসেন (২৪)। তাঁর দুজন উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসী জানান, শনিবার সকালে ওই দুজন উপজেলার গোড়াই বটটেকি এলাকার বাবুল মিয়ার নির্মানাধীন তিনতলা ভবনের দুতলায় কাজ করছিলেন। বিকেলের দিকে তাঁরা নীচ থেকে দুতলার ছাদে রড উঠানোর সময় ওই ভবনের পাশ ঘেষে যাওয়া বিদ্যুতের তারে রডের ছোয়া লাগে। এসময় তাঁরা দুজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে চিকিৎসার জন্য মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে আনা হলে সন্ধা ছাড়ে ছয়টার দিকে হাসপাতালের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বিষয়টি কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি