০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নোয়াইনদী অবৈধ দখল উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী/খাল জলাশয় পূনঃখনন (১ম পর্যায়) ” শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নোয়াইনদীতে অবৈধ দখল মুক্ত করা হয়েছে। 

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ মোস্তাদী কাদেরীর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন , ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ অভিযান পরিচলানা করা হয়। 

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তারিনম সরুর উপ-বিভগীয় প্রকৌশলী, টাঙ্গাইল পওর উপবিভাগ-২ বাপাউবো টাঙ্গাইল মো. ইমাদাদুল হক এর উপস্থিতত্বে দখল মুক্ত করা হয়। 

উপজেলার পানান মোজায় ১নং খাস খতিয়ান , দাগ নং ১৭০৭ ও ১৭০৬  শ্রেণী: নদী/রাস্তা প্রায় ৩০ শতাংশ অবৈধভাবে দোকান পাঠ উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিল এলাকাবাসী।  

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, পানান নোয়াইনদীর উদ্ধারকৃত জায়গায় বাঁশের বেষ্টনী দেয়া হয়েছে। ভবিষ্যতে এই জমিতে অবৈধ দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ হতে বিরত থাকার জন্য সতর্কাতা মূলক সাইবোর্ড সকলের উদ্দেশ্যে টানিয়ে দেয়া হয়। 

এ সময় সদর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি