০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাতে মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী জহুর বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার কুমুদিনী কলেজ হাসপতালে তার মৃত্যু হয়।  

নিহত ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুটি চন্দ্র ঘোনা গ্রামের মৃত মদিনা মিয়ার ছেলে। এ ঘটনায় বখাটে মোটরসাইকেল চালক অন্তর মিয়া (২০) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী জহুর বাড়ি মোড়ে আব্দুল হামিদ ভ্যান নিয়ে বাড়ি যাচ্ছিলেন। 

এ সময় বেপরোয়া গতিতে হেডলাইট বিহীন মোটরসাইকেল চালিয়ে অন্তর মিয়া ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল হামিদ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেল চালক অন্তর মিয়া ও অপর আরোহী সৈকতকে পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি