০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গীতা পাঠ প্রতেযোগিতা

মির্জাপুরের মাধুরি পাল ঢাকা বিভাগে প্রথম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্য়ায়ে প্রথম স্থান অধিকার করেছেন। 

মাধুরি পাল মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি গ্রামের শ্রীবাস পালের মেয়ে।সে প্রতিযোগিতার “গ” গ্রুপে প্রথমস্থান অধিকার করে। 

শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগীয় শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতার সভাপতি শ্রী জে এল ভৌমিকের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, উপদেষ্টা ও সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা, সাবেক সভাপতি শ্রী কাজল দেবনাথ, সাবেক সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু, শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় যুগ্ম সমন্বয়ক শ্রী ডি এন চ্যাটার্জী যুগ্ম সমন্বয়ক শ্রী সাগর হালদার প্রমুখ।

মাধুরি পাল এর আগে মির্জাপুর উপজেলঅ ও টাঙ্গাইল জেলা পর্য়ায়ের প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

এদিকে মির্জাপুরের মেয়ে মাধুরি পাল শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে প্রথম স্থান অধিকার তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামী শঙ্কর।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি