০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সরকারি মুজিব কলেজ

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে দাবি মেনে নিল কলেজ কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে দাবি মেনে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা ফরমপূরণের টাকা কমানোসহ অন্যান্য শর্তাবলী বাতিলের দাবিতে কলেজ চত্বরে মিছিল-সমাবেশ করে। 

পরে বেলা একটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা দীর্ঘক্ষণ বৈঠক করে শিক্ষার্থীদের দাবি মেনে নেন কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ২০২০ সালে অনুষ্ঠেয় এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ৮৪৭ জন অংশ নিয়ে ৮৪০ জন উত্তীর্ণ হয়। 

গত ১৪ ডিসেম্বর থেকে পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞানবিভাগের শিক্ষার্থীদের তিন হাজার ১০০ ও ব্যবসায় শিক্ষা ও মানবিকবিভাগের শিক্ষার্থীদের জন্য দুইহাজার ৮২০ টাকা নির্ধারণ করে বোর্ড টাঙিয়ে দেন। 

এছাড়াও নির্বাচনী পরীক্ষায় ইংরেজি, রসায়ন, পদার্থ, আইসিটি বিষয়ে ৪০ নম্বরের কম পাওয়া প্রায় দুইশতাধিক শিক্ষার্থীদের বাধ্যতামূলক ছাত্রাবাসে থাকা বাবদ তিনমাসের অগ্রিম নয়হাজার ৪০০ টাকা জমা দিয়ে ফরমপূরণের শর্ত জুড়ে দেওয়া হয়।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল  আহমেদ, রিফাত ইসলাম, মেহেদী হাসান সহ আরও কয়েক জন জানায়, অন্যান্য বেসরকারি কলেজে মাত্র ২৫০০ টাকানিয়েই ফরম পূরণ হচ্ছে। এটা সরকারি কলেজ এখানে ২৫০০ টাকার স্থলে ৩১০০ টাকা নেওয়া হচ্ছে। 

এছাড়াও নির্বাচনী পরীক্ষার আগে অগ্রিম তিনটি  মডেল টেস্ট পরীক্ষার জন্য ছাত্রপ্রতি ১২০০ টাকা ফি নেওয়া হয়েছে। আবার ৪০ নম্বরের কম পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে তিনমাসের অগ্রিম হোস্টেল ফি প্রায় সাড়ে নয়হাজার টাকা নেওয়ার পায়তারা করছেন। তারা জানায়, আমরা গরিব কৃষকের সন্তান।অনেকের বাবা ভ্যান, অটো চালিয়ে সংসার চালান। আমাদের পক্ষে ১২-১৩ হাজার টাকা দিয়ে ফরম পূরণ সম্ভব নয়। 

মুজিব কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খন্দকার রকিবুল বিজয় জানায়, ছাত্রলীগ সব সময় অনিয়ম, জুলুম ও অন্যায়ে বিরুদ্ধে লড়ে যাবে। আন্দোলন করে আমরা কলেজ প্রশাসনকে ফরম পূরণের টাকা কমাতে ও হোস্টেলে থাকার শর্ত বাতিল করতে বাধ্য করেছি।

কলেজের অধ্যক্ষ ছুটিতে থাকায় দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা করে আমরা দূর্বল শিক্ষার্থীদের হোস্টেলে রাখতে চেয়েছিলাম।  কিন্তু ওরা আন্দোলন করে ওরা ওদের ক্ষতিই করেছে। আমরা ছাত্রদের দাবির মুখে তিনহাজার ১০০ টাকা থেকে আরও ২০০ টাকা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি