১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লাইনে উঠে পড়লো যাত্রীবাহি বাস, ২ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের ফলে মহাসড়কের পাশে রেললাইনের উপর উঠে পড়ে বাস। এর ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দূর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় বাসটি মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনে উঠে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনা কবলিত একটি বাস রেললাইনের উপর উঠে পড়ে। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) মশিউর রহমান জানান, এ দূর্ঘটনায় কেউ মারা যাননি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও রেললাইনে উঠে পরা বাসটি সরানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি