১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

"টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১২ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

"টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা" শীর্ষক টাঙ্গাইলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অঙ্কন কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন  পুলিশ পরিদর্শক শরীফ আহমেদ, টাঙ্গাইল কালীবাড়ী মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার। 

দিনব্যাপী এ কর্মশালায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি