০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ১৯১ টি কেন্দ্রে পিএসসি পরীক্ষা শুরু

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | | ১৫০১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ১৯১ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

রোববার ইংরেজি পরীক্ষার মাধ্যমে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ নভেম্বর রোববার গণিত পরীক্ষার মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পরীক্ষা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পিএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রাথমিকে ৬৯ হাজার ২২৬ জন ও ইবতেদায়ী ৬ হাজার ৩৯২ জন শিক্ষার্থী ১৯১ টি কেন্দ্রে অংশগ্রহন করছে।

এর মধ্যে ঘাটাইল উপজেলায় প্রাথমিকে ৮ হাজার ৭৯ জন ইবতেদায়ী ৭৮৫ জন, সখিপুরে প্রাথমিকে ৫ হাজার ৩০ জন ইবতেদায়ী ৬৪০ জন, গোপালপুরে প্রাথমিকে ৪ হাজার ৪৩৬ জন ইবতেদায়ীতে ৫৯৯ জন, বাসাইলে প্রাথমিকে ২ হাজার ৮৭৭ জন ইবতেদায়ীতে ২৮১ জন, টাঙ্গাইল সদর ১০ হাজার ৫৩৬ জন ইবতেদায়ীতে ৮১৭ জন, দেলদুয়ারে প্রাথমিকে ৩ হাজার ৮৯০ জন ইবতেদায়ীতে ২৭১ জন, মির্জাপুরে প্রাথমিকে ৮ হাজার ২৯৯ জন ইবতেদায়ীতে ২৫০ জন, কালিহাতীতে প্রাথমিকে ৭ হাজার ৬৫ জন ইবতেদায়ীতে ৮০৩ জন, মধুপুরের প্রাথমিকে ৪ হাজার ৮৯০ ইবতেদায়ীতে ৭৭৮ জন, নাগরপুরে প্রাথমিকে ৬ হাজার ৩৮৭ জন ইবতেদায়ীতে ৩৯১ জন, ভূঞাপুরে ৩ হাজার ৮৫৯ জন ইবতেদয়ীতে ৩৯১ জন ও ধনবাড়ীতে ২ হাজার ৯৬৮ জন ইবতেদায়ীতে ৩৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ও সুশৃঙ্গলভাবে টাঙ্গাইলে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি কেন্দ্র পরিদর্শন করেছি, এখনো করছি। কোন কেন্দ্রে কোথাও কোন ধরনের সমস্যা হয়নি।

তিনি আরো বলেন, প্রতিবন্ধি শিশুদের জন্য ২০ মিনিট সময় বেশি দেয়া হয়েছে। তাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এবার টাঙ্গাইলে গত বছরের চেয়ে কিছুটা শিক্ষার্থীর কম বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি