০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | | ৩৩৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর ন্ত্রী তারাবানু (৬০)। আহত হয়েছেন সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্যাফৈর এলাকায়।

প্রতক্ষ্যদর্শীরা জানান নিহতরা সিএনজিযোগে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ২ নারী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি