১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে শ্রমিকলীগ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা শ্রমিকলীগ’র সভাপতি বাচ্চু শিকদারসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

শনিবার সকালে সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি আবদুস সামাদ সিকদার সহ ভূক্তভোগী পাঁচব্যবসায়ী সংবাদ সম্মেলনে এঅভিযোগ করেন।  সম্মেলনে উপজেলা জাতীয়পার্টির (জাপা) সভাপতি, পৌরশহরের সিকদার বস্ত্রালয়ের মালিক আবদুস সামাদ সিকদার তাঁর লিখিত বক্তব্য জানান-২০১২ সালে সখীপুর বাজারের মসজিদ রোডে তিনিসহ মীর শামসোদ্দোহা, মো. রাসেল সিকদার, রাসেল মিয়া এবং আজিজুল হক নামের পাঁচ ব্যবসায়ী “পাঁচতারা” নামের একটি মার্কেট নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করে আসছেন। 

২০১৮ সালে ওই মার্কেটের দ্বিতীয় তলার কাজ শুরু করা হলে উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার,শামছুল হক ও রউফ সিকদার চাঁদার দাবিতে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দিলে পঁচাত্তর হাজার টাকা দিয়ে কাজ শুরু করেন ।  পরবর্তীতে পুনরায় নানা ভয়ভীতি দেখিয়ে মীর শামসোদ্দোহার কাছ থেকে আরো ৪ লাখ টাকা চাঁদা নেন তারা। 

এরপর ওই মার্কেটের দ্বিতীয় তলার ১ কোটি টাকা মূল্যের ৫টি কক্ষ বাচ্চু সিকদার ও তার লোকজন জোরপূর্বক দখলে নিয়েছেন।তিনি আরও বলেন- ওই মার্কেটের মালিক রাসেল মিয়ার কাছে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে রাসেল মিয়া না দেওয়ায় তার অংশের দ্বিতীয় তলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।  তিনি ৫টি কক্ষ দখলমুক্ত  ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। 

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ওই পাঁচব্যবসায়ী ও তাঁদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

অপরদিকে শনিবার দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি বাচ্চু সিকদার,শামছুল হক ও আবদুর রউফ সিকদার ।  সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনিত চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ অস্বীকার করেন। সম্মেলনে  লিখিত বক্তব্যে শামছুল হক জানান- ওই পাঁচব্যবসায়ী তাদের
বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ করেছেন তা সত্য নয়।  বরং তারাই আমাদের জমির ওপর অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছেন ।  আমাদের ওই জমি ছেড়ে দিতে বলায় তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মিথ্যা অভিযোগ করেছেন ।  উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তিনামা ও আদালতে এফিডেভিট’র করে ওই মার্কেটের দ্বিতীয় তলায় ৩টি কক্ষ আমাদের খরচে নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে।  সংবাদ সম্মেলনে শামছুল হক, বাচ্চু সিকদার ও আবদুর রউফ সিকদারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন ।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি