০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণপিটুনিতে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে নিহত অজ্ঞাত পরিচয় (৩৩) ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও।

গত ৯ এপ্রিল রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে প্রবাসী মিনজু খানের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন ওই ব্যাক্তি। পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন করা হয়। এঘটনায় অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মির্জাপুর থানায় একটি মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তি ঘটনার কয়েক মাস আগে প্রবাসী মিনজু মিয়ার বাড়িসহ বরাটি গ্রামের একাধিক বাড়িতে দিনমুজুরের কাজ করেন। সে সময় তার নাম মালেক বলে জানায়।

কাজের সময় পরিচয়ের সূত্র ধরে গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে মালেক বিষ মিশ্রিত মিষ্টি ও দই নিয়ে প্রবাসী মিনজুর বাড়িতে আসেন। তার বিষ মিশ্রিত খাবার খেয়ে মিনজুর স্ত্রী মর্জিনা বেগম মেয়ে সুমাইয়া আক্তার মিতু (১৫) আয়েশা সিদ্দিকা তোয়া (৯) ও বরাটি জামে মসজিদের ইমাম মো. রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন।

পরে রাতে বাড়ির মালামাল চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হলে এলাকাবাসী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ জুলাই বিকেল সেখানে তার মৃত্যু হয়। 

এঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) রিপন নাগ অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে মামলা করে। পরিচয় না পাওয়ায় তাঁকে অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে রিপন নাগ জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি