১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবলীগ নেতা এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

মো.নুর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি পৌরশহরের ডুবাইলে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে, ডুবাইল আটাপাড়া সামাজিক কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় মরহুম এনামুল হকের কবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান, গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগ, শহর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৫ সালে গোপালপুর পৌরসভা নির্বাচনে এনামুল হক মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান। ঐ সালের ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে তিঁনি বাদ পড়ার খবরে, নিজ বাড়িতে অসুস্থ্যবোধ করেন। পরে তাঁকে দ্রুত গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে, বিকেল ৫:১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মো. খাইরুল আলম তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ৬ ডিসেম্বর বাদ যোহর ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে, সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়ে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি