০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

হামলার শিকার সম্রাট মোহাম্মদ সাঈম সিরাজ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী নিমনি সিরাজ। তিনি জানান, সম্রাট মোহাম্মদ সাঈম সিরাজ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ব্রাক্ষ্ণণপাড়িল। গ্রামের জমি নিয়ে তার প্রতিবেশি ও আত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরমধ্যে সম্প্রতি সাঈম সিরাজ গ্রামের বাড়িতে কিছু কাজ শুরু করেন। 

এদিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর গ্রামের বাড়ি ব্রাক্ষণপাড়িল একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সাঈম সিরাজের উপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। একই সাথে তার কাছে থাকা নগদ এক লাখ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। সাঈম সিরাজকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে বাসাইল থানায় মামলা করতে গেলে প্রভাবশালীদের চাপে মামলা নেয়া হয়নি। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলা নেয়া হয়। তারপরও আসামীরা গত ১৪ নভেম্বর সাঈম সিরাজের মায়ের জমিতে থাকা দুইট ঘর ভাংচুর করে মালামাল লুট করে নেয়। 

মামলা চলমান থাকার পরও আসামীরা বাদি ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে এবং একের পর এক হামলা চালিযে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সাঈম সিরাজের ছোট বোন হোসনা বেগমসহ তাদের কয়েকজন নিকট আত্মীয় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি