১২:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আনোয়ার-উল-আলম শহীদ আর নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম (৭৩) আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানী ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. সাঈদা আলম, এক ছেলে সাঈদ আনোয়ার বিশাদ এবং এক মেয়ে সারাহ আনোয়ার রমোনাসহ অসংখ্য গুণগ্রাহী রখে গেছেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী সাঈদা আলম বলেন শুক্রবার বাদ জুমা ঢাকার বনানীর আর্মি গ্রেভিয়ার্ডে তাকে দাফন করা হবে। 

আনোয়ার উল আলম শহীদ ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আব্দুর রাহীম এবং মাতার নাম বেগম ঈদ উন নেছা। পৈত্রিকনিবাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে।

মহান মুক্তিযুদ্ধে আনোয়ার উল আলম শহীদের অবদান অপরিসীম। কাদেরীয়া বাহিনীর রণকৌশল নির্ধারণে তিনি সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। মুক্তিযোদ্ধাদের উৎসাহ, অনুপ্রেরণা ও মনোবল বৃদ্ধির জন্য ১৯৭১ সালে কাদেরীয়া বাহিনীর হেডকোয়ার্টার থেকে প্রকাশিত মুক্তিবাহিনীর মুখপত্র রণাঙ্গন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হিসেবে আনোয়ার- উল-আলম শহীদের নাম ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি