১০:০৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার দুপুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খায়রুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি মুশুরির ডাল এবং ১শ’ টাকা লিটার দরে তেল পাবেন। মাসে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি, চাল ২ কেজি ডাল ও ২ লিটার তেল ক্রয় করতে পারবেন। 

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি উপকারভোগী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা শুরু হলো। প্রতিটি উপজেলায় টিসিবি’র পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি