১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা

দেখা মিলবে আত্মমানবতার টাঙ্গাইল

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেখা মিলবে এবার আত্মমানবতার টাঙ্গাইলের। এমনটাই প্রত্যাশা সবার।

ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রাখা টাঙ্গাইল এবার নতুন চমক নিয়ে আসছে টাঙ্গাইল পৌরসভার মেয়রের উদ্যেগে। আর সবই হচ্ছে জেলার একমাত্র সরকারী বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে।

বিশ^বিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫ টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য ৬০ হাজার ৩৬৬জন শিক্ষার্থী অংশ নিবে। আর ৬ ও ৭ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা উপলক্ষ্যে ৪ ডিসেম্বর থেকেই টাঙ্গাইল শহরের আবাসিক হোটেল থেকে শুরু করে পাড়া মহল্লা গুলোতে বাড়বে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের আগমন। এইসময়টায় ভর্তি ইচ্ছু শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের নানা দূর্ভোগ পোহাতে হয়। আর এবার সেই দূর্ভোগের চিত্র পাল্টে দেওয়ার পাশাপাশি আত্মমানবতার এক টাঙ্গাইল উপহার দিতেই উদ্যেগী হয়ে উঠেছে পৌর মেয়র জামিলুর রহমান মিরন।

আগামীকাল বুধবার বিকাল ৪টায় টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে জেলার স্বেচ্ছাসেবক সংগঠন ও জেলা প্রশাসনের সাথে সভার ডাক দিয়েছে মেয়র। আর এ সভাতেই ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে টাঙ্গাইলে আগত বহিরাগতদের সেবায় কি কি করনীয় তা ঠিক করা হবে। আর সেই করনীয় বাস্তবায়নের মধ্যে দিয়েই আত্মমানবতার আরেক টাঙ্গাইলকে দেখবে পুরো দেশবাসী। এমনটাই প্রত্যাশা সকলের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি