১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বৃক্ষ রোপণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

বর্তমানে বৈশি^ক উষ্ণায়নের প্রভাবে গত কয়েক বছর যাবত দেশের তাপামাত্রা ক্রমেই বেড়েই চলেছে। এই প্রচন্ড তাপদাহ হ্রাসে গাছের ভূমিকা অপরিসীম । এলক্ষে জেলা, প্রশাসন টাঙ্গাইল এর উদ্যোগে একযুগে সারা জেলায় এক দিনে ১লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে নাগরপুরে বৃক্ষ রোপণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭৪১০টি গাছের চারা বিতরণ করা হয়। 

শনিবার সকালে উপজেলা পরিষদের মিলয়াতনে বৃক্ষ রোপণ উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুব রহমান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল প্রমুখ। 

এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীরা অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দূস্থ ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য টিটু।

অপরদিকে উপজেলার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাষ ঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন উদ্ভোধন ও ধুবড়িয়া নয়াপাড়া থেকে লক্ষিদিয়া রাস্তার ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উদ্ভোধনের সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: মাহবুব রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুর হক, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান এমবি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো: সজীব মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন সহ ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি