০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনসুরুল আলম হীরা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিএকম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক কার্তিক দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা গ্রাম অঞ্চলের দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারণার শিকার না হয়ে সংশ্লিষ্ট সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিদেশে যাওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি