১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা। বুধবার ভোরে ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে সিরাজকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জাল আলী শেখের ছেলে মো. ইমাম হোসেন (৫০), হবিগঞ্জের মাদবপুর উপজেলার মো. রুস্তম আলীর ছেলে মো. কাওছার মিয়া (২৮) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভল্লববাড়ী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মুক্তার হোসেন (২৮)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মো. রওশন আলী জানান, তার নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজকান্দি বাজারে জনৈক ইসমাইল খাঁন এর বন্ধ থাকা বিসমিল্লাহ বস্ত্রালয়ের সামনে তিন মাদক কারবারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ০৪টি মোবাইল ফোন এবং ০৭টি সিম কার্ড উদ্ধার করা হয়।

সাক্ষীদের সামনে আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন এলাকাসহ বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করার কথা স্বীকার করে। পরে র‌্যাব বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে আসামীদের ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি