১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলী বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে প্রনোদনা ও ভর্তুকি কর্মসূচির আওতায় উপজেলা হল রুমে এ বীজ ও সার বিতরনের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারি মো. আজমল হোসেনের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু । 

এসময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শেখ হাসিনা সরকার কৃষকদের উন্নয়নে ভর্তুকিসহ বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরন বিতরন করছে। নাগরপুরে কোন মিল কারখানা না থাকায় এখানকার মানুষ কৃষিনির্ভর। এই ডিজিটাল যুগে ডিজিটাল যন্ত্র দ্বারা চাষের কাজ করতে হবে, এতে সরকার আপনাদের সর্বতোভাবে সহযোগীতা করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা বি এম রাশেদুল আলম, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলী বীজ ও সার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি