১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিক রবিন থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

এটিএন বাংলা ও এটিএন নিউজ এর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক নাসির উদ্দিনের সহকারী রবিন  তালুকদার থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।  সে গত ১৮ নভেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ব্লক সি এর নাক কান গলা বিভাগের ৭ম তলার ৭৩৫ নং কক্ষের পেয়িং বেড-১ এ ভর্তি রয়েছেন।

আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার অপারেশন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাক,কান, গলা বিভাগের সার্জন প্রফেসর আবুল হাসনাথ জোয়ার্দার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ রোগ নির্ণয়ের টেস্ট বাবদ ইতোমধ্যে খরচ হয়েছে তার প্রায় ২০ হাজার টাকা।  তার অপারেশন বাবদ খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা।  এছাড়াও অপারেশন পরবর্তী সময়ে তার আরো বেশ কিছু টাকা ব্যয় হবে।


রবিন তালুকদার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের মৃত.বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম তালুকদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় সে।  এছাড়াও রবিন টাঙ্গাইলের অনলাইন নিউজ পোর্টাল ভাসানীর কথা.কম এর স্টার রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।  তার বড়ভাই ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।  মা আর ছোট দুই ভাই নিয়েই তার সংসার।

রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন রবিন । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি