০১:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইয়াবা দিয়ে ফাঁসানো চেষ্টা

পুলিশ সোর্স আল আমিন দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশের সোর্স আল আমিনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে টাঙ্গাইলের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহাবুবার আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদলত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানিয়েছেন।

শনিবার দুপুরে মির্জাপুর উপজেলার বেলতৈল এলাক থেকে সোর্স আল আমিনকে গ্রেপ্তার করে সখীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তবে এ ঘটনায় জড়িত কনস্টেবল হালিম ও তোজাম্মেল হককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর উপজেলার ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় ভাতকুড়াচালা গ্রামে গণধোলাইয়ের শিকার হন মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্য ও দুই সোর্স। ঘটনার পর দুই পুলিশ কনস্টেবল এক সোর্স ও পালিয়ে যেতে সক্ষম হন।

এদিকে বাঁশতৈল (এএসআই) রিয়াজুল ইসলাম, দুই কনস্টেবল রাসেলুজ্জামান ও গোপাল সাহা এবং সোর্স হাসানকে দুইদিনের রিমান্ড শেষে রোববার টাঙ্গাইলের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহাবুবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি