০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ | | ৬০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. বাহার উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, বিআরডিবির ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন।

উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান।

প্রজেক্টর পাওয়া বিদ্যালয়গুলো হলো-মির্জাপুর পৌরসভার কান্ঠালিয়া, বাওয়ার কুমারজানি, লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন, লতিফপুর, বড়দাম, আজগানা ইউনিয়নের বেলতৈল, ফতেপুর ইউনিয়নের শুভূল্যা, বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া, পেকুয়া, বাঁশতৈল, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর, মহেড়া ইউনিয়নের মহেড়া, গোড়াইল, আনাইতারা ইউনিয়নের চরবিলসা, বাংগুরী, ফতেপুর, উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী উত্তর, উয়ার্শী দক্ষিণ, কহেলা, খৈলসিন্দুর ও নওগাঁও জামুর্কী ইউনিয়নের কড়াইল, জামুর্কী, গোড়াই ইউনিয়নের পাথালিয়াপাড়া, পথহারা, মঈননগর, গোড়াই নয়াপাড়া, গোড়াই, রশিদ দেওহাটা, দেওহাটা, ভাওড়া ইউনিয়নের আমরাইল তেলিপাড়া, ভাদগ্রাম ইউনিয়নের কুইচতারা, বরাটিহাট, সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি