০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ঘুষ ছাড়া মিলছে না বিদ্যুতের খুটি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভূঞাপুরে বিনামুল্যের খুঁটির জন্য টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। টাকা না দিলে মিলছে না বিদ্যুতের খুঁটি। 

সম্প্রতি খুঁটি স্থাপনের পর স্বাক্ষর করে ঘুষ গ্রহনের একটি ভিডিও পাওয়া গেছে। 

জানা গেছে, পিডিবির বিদ্যুৎ সংযোগের জন্য এলাকাগুলোতে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে খুঁটি (পুল) সরবরাহ করা হয়। 

কিন্তু উপজেলায় বিদ্যুতের খুঁটি লাগাতে ঘুষ দিতে হচ্ছে গ্রাহকদের। পিডিবির কর্মকর্তাদের যোগসাজস্যে ঠিকাদারী প্রতিষ্ঠান খুঁটি প্রতি মোটা অঙ্কের টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি পৌরসভার ঘাটান্দি এলাকার শফিক মাষ্টার নামের এক বিদ্যুৎ গ্রাহকের বাড়ির পাশে বিদ্যুতের খুটি লাগানোর জন্য ৬৫০০ টাকা ঘুষ দেন ঠিকাদার আব্দুর রহিমকে। 

ঠিকাদার রহিমের পক্ষে শামীম নামের এক ব্যক্তি  কাগজে স্বাক্ষর করে টাকা গ্রহণ করে টাকা নেয়ার এমন একটি ভিডিও পাওয়া গেছে। 

একই ঘটনায় গেল সোমবার বিকেল তিনটার দিকে ভূঞাপুর প্রেসক্লাবের পাশের একটি চা-স্টলের সামনে ঠিকাদার আব্দুর রহিম খুঁটি স্থাপনরের জন্য অগ্রিম ৩ হাজার টাকা ঘুষ নিচ্ছেন এমন একটি অডিও- ভিডিও তথ্য পাওয়া গেছে।

টাকা দিয়ে বিদ্যুতের খুঁটি আনা পৌরসভার ঘাটান্দি এলাকার শফিক মাষ্টার জানান, তার ঝুঁকিপূর্ন হওয়ায় খুটি (পুল) জন্য আবেদন করা হয়। পরে খুটি লাগানে টাকা দিতে হয়। 

পিডিবির কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদাররা খুঁটি প্রতি মোটা অঙ্কের টাকা নেন। টাকা না দিলে খুটি (পুল) মিলে না। প্রয়োজনের কারনে বাধ্য হয়েই টাকা দিয়ে খুঁটি আনতে হয়। 

একই এলাকার দিপু তালুকদার জানান, বিদ্যুতের খুঁটি আনতে, লাগাতে ও লেবারসহ গ্রাহককে টাকা দিতে হয়। ভূঞাপুর পিডিবির কর্মকর্তারা জড়িত এমন ঘুষ গ্রহণে।

ভূঞাপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী মশিউর রহমান জানান, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে খুঁটির জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি