০৩:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ১৯ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৮ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার (মধ্যপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে আঃ রাজ্জাক (৩৫), ইনসান আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে সফি (৩২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার মকবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩৫)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৯ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারও করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী ও ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করেও থাকেন তারা। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি