১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শিশু মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে তথ্য মন্ত্রনালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) কর্মসুচীর আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শিশু কিশোরদের বই ও বুটিক শিল্প নিয়ে ১০টি স্টল রয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিন ব্যাপী মেলায় বুধবার সকালে জেলা শিশু একাডেমী প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়। পরে র‌্যালীটি শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিশু একাডেমী প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহম্মদের সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি