০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৪ মাস পর কবর থেকে তোলা হল গার্মেন্টস কর্মীর লাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ১৪ মাস ১৩দিন পর পূণরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে আতিকুর রহমান খাজা (২৮) নামের এক গার্মেন্টস কর্মীর লাশ উত্তোলন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল উত্তরপাড়া কবরস্থান থেকে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহারের উপস্থিতিতে গার্মেন্টস কর্মীর লাশ উত্তোলন করা হয়। নিহত আতিকুর রহমান উপজেলার কাশিল গ্রামের নুরু মিয়ার ছেলে। 

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আতিকুর গাজীপুরের জয়দেবপুর উপজেলার আমবাগ এলাকার ফারুক হোসেনের মালিকানাধীন বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। পাশাপাশি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করছিলেন। দীর্ঘদিন একই বাসায় থাকার কারণে বাসার মালিক ফারুক হোসেনের প্রথম স্ত্রী’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি বাসার মালিক ফারুক হোসেনের নজরে আসে। এঘটনায় বাসার মালিক ও গার্মেন্টস কর্মী আতিকুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। 

পরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ওই বাসা থেকে আতিকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে জয়দেবপুর থানায় ওই বছরের ৯ অক্টোবর বাসার মালিক ফারুক হোসেন ও তার দুই স্ত্রী সাহিদা এবং লাইলী আক্তারের বিরুদ্ধে নিহত আতিকুরের মা বাছাতন বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। 

নিহতের বোন নুরজাহান বলেন, ‘বাসার মালিক ও তার দুই স্ত্রী মিলে আমার ভাইকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার বলেন, ‘গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ওই গার্মেন্টস কর্মীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের লাশ পূণরায় ময়নাতদন্ত করা হবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি