০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুল ফারজানার না বিদ্যালয় কর্তৃপক্ষের? 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | |
মেয়েটির ভবিষ্যৎ দিনের কথা বিবেচনা করে ছবিটি এভাবে ব্যবহার করা হয়েছে। -টাঙ্গাইল২৪
, টাঙ্গাইল :

নমব দশম শ্রেণিতে দুই বছর লেখাপড়া শেষে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভুলের কারণে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন ফারজানা। এ ভুলে ফারজানার জীবন থেকে হারিয়ে যেতে বসেছে দুই বছর। ভুল ফারজানার না বিদ্যালয় কর্তৃপক্ষের এ প্রশ্ন এখন তার পরিবার ও সচেতন এলাকাবাসীর। 

ফারজানা গেড়ামারা-গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলার চান্দুলিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

বৃহস্পতিবার ওই শিক্ষার্থী এ বিষয়ে বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অনুলিপি দেয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের কাছেও। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ফারজানা ২০১৭ সালে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয় সে। নবম শ্রেণিতে নিবন্ধন শেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে ভর্তি হয়। দশম শ্রেণিতে তার ক্লাস ক্রমিক নম্বর ৩০। গত ১৫ অক্টোবর থেকে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা শুরু হলে তাকে ১৪ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত প্রবেশপত্র দেয়া হয়। নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে ফারজানা সকল বিষয়ে উত্তীর্ণও হয়। এসএসসি’র ফরম পুরন শুরু হলে ফাজানার কাছ থেকে ফরম পুরন বাবদ ৪ হাজার ২৫০টাকা নেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্ত দুই বছর পর গত মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ফারজানা জেএসসি পরীক্ষায় ফেল করেছে। সে কারণে সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেনা এবং ফরম পুরনের টাকা ফেরত দেয়। এ ঘটনা জানতে পেরে ফারজানা ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়ে।

ফারজানার প্রশ্ন সে যদি জেএসসি পরিক্ষায় ফেল করে থাকে তাহলে কিভাবে তাকে নবম শ্রেণিতে ভর্তি করা হলো। কেন তাকে এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেয়া হলো এবং ফরম পুরনের টাকা নেয়া হলো। 

ফারজানার বাবা ফজলুর রহমান অভিযোগ করে বলেন, নবম দশম শ্রেণিতে দুই বছর লেখাপড়ার পর স্কুল কর্তৃপক্ষ এখন বলছে আমার মেয়ে জেএসসি পরীক্ষাই উত্তীর্ণ হয়নি।

তিনি বলেন, এখন মেয়ের জীবন থেকে দুইটি বছর হারিয়ে গেল। এই ভুলের খেসারত কে দেবে? এ প্রশ্ন তার পিতার।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারজানা নামে দশম শ্রেণিতে কামারপাড়া গ্রামের এক ছাত্রী রয়েছে। সে ওই ফারজানার রুল নম্বর দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে বলে দাবি করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ সঙ্গে যোগাযোগ করা হলে ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি