১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মিজাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে। শুক্রবার ভোরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম নুরুল পার্শ্ববর্তী উফুল্কী গ্রামের গদু মাতাব্বরের মেয়ের জামাই। তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রজেক্ট রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রজেক্টের সেচপাম্প চালাতেন। প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও তিনি বোরো জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। 

রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পাশের বাড়ির লোকজন তার চিৎকারের শব্দ পেলে তারা চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তুলেন। পরে তারা ওই সেচপাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি