১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৬১০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভুট্রা, চিনাবাদাম ও সূর্যমুখীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ৬১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

শুক্রবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতজাতের বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এম. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম তালুকদার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হালিম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান ও মো. আবু কায়সার রাসেল প্রমুখ। 

কর্মসূচীর আওতায় গোপালপুর পৌরসভায় ১৮২জন, মির্জাপুর ইউনিয়নের ২৩২জন, ঝাওয়াইল ইউনিয়নের ১৬০জন, আলমনগর ইউনিয়নের ২৩২জন, হেমনগর ইউনিয়নের ১৫০জন, ধোপাকান্দি ইউনিয়নের ২৮২জন, নগদামিশলা ইউনিয়নের ১৮২জন, হাদিরা ইউনিয়নের ১৯০জনসহ মোট ১হাজার ৬১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি ১বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের সরিষা, গম, ভুট্রা, চিনাবাদাম ও সূর্যমুখীর বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি