০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষন মামলায় ৪ দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান মিল্টন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ আগস্ট ২০১৭ | | ৩১১৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীকে গৃহবধু ধর্ষন মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।

গত শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় আসামী মিল্টন সিদ্দিকীকে টাঙ্গাইল ডিবি পুলিশ গ্রেফতার করে। পরদিন রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করে আসামীকে কোর্টে প্রেরণ করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ এবং বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন।

দুপুরে আদালতে আসামীর শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ডের পক্ষে ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম শুনানি করেন। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ। আসামী পক্ষের আইনজীবি রিমান্ডের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এতে আদালত আসামীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

উলে­খ্য, কালিহাতী উপজেলার এক গৃহবধুকে সালিশের কথা বলে ডেকে নিয়ে এলেঙ্গা রিসোর্টের একটি কক্ষে জোরপুর্বক ধর্ষন করে। পরে ধর্ষিত গৃহবধু বাদী হয়ে ১৪ মার্চ ২০১৭ উপজেলার নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে আসামী করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি