১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রামীণ ব্যাংক’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখিত মাসিক চিকিৎসা ভাতা, বাৎসরিক বোনাস ও পেনশন পূনঃ স্থাপন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা কমিটি। 

শুক্রবার (২২ নভেম্বর ) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ফরহাদ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলমাস উদ্দিন, উপদেষ্টা মাহবুবুল হক, তোফাজ্জল হোসেন, ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি জুলহাস উদ্দিন, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ভূইয়া, অর্থ সম্পাদক শরীফুজ্জামান তালুকদার প্রমুখ। 

এসময় জেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচ শতাধিক গ্রামীণ ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

বক্তারা বলেন, অবিলম্বে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি