১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে চতুর্থদিন

চলছে পরিবহন ধর্মঘট, মহাসড়কেও নেই যানবাহন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চতুর্থদিনেও পরিবহন ধর্মঘট চলছে।  দুরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি।  অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে অল্পসংখ্যক ট্রাক-বাস চলাচল করতে দেখা গেছে।  স্বাভাবিকের তুলনায় তা খুবই কম।  পরিবহন ধর্মঘটের কারনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকটি রুটের অল্পসংখ্যক পরিবহন চলাচল করতে দেখা গেছে।

জানা গেছে, সড়ক আইন সংশোধনের জন্য পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছে।  গত সোমবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারনে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।  বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে দুরপাল্লার পরিবহন ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছেড়ে যায়নি।  শ্রমিকরা বাস বন্ধ রেখে অঘোষিত ধর্মঘট পালন করছে।

বুধবার গভীররাতে সারাদেশে পরিবহন ধর্মঘটের প্রত্যাহার করার ঘোষণা দেয়া হলেও এরকোন বাস্তবায়ন নেই টাঙ্গাইলে।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবারও টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট চলছে। বিকালের দিকে ঢাকায় বৈঠক হওয়ার কথা রয়েছে।  বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত ঠিক হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি