১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডেইলিআমাদেরঘাটাইল.কম’র ১ম বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ | | ২৬৬
, টাঙ্গাইল :

“ভিন্ন ধর্মী খবরের সাথে সব সময় ভালো খবর” শ্লোগানে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রকাশিত সর্বপ্রথম ও একমাত্র অনলাইন ডেইলিআমাদেরঘাটাইল.কম এর প্রথম বর্ষপূতি জাকজমকভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

ডেইলিআমাদেরঘাটাইল.কম কে শুভ কামনা জানিয়ে র‌্যালিতে অংশ নেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

র‌্যালী শেষে ঘাটাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক পিপি এবং ডেইলিআমাদেরঘাটাইল.কম এর প্রধান সম্পাদক এস. আকবর খান উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

ঘাটাইল জি.বি.জি কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার ই হায়দার এর সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান, আতা খন্দকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সকালের খবরের ঘাটাইল সংবাদদাতা মো. মাসুম মিয়া, ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, দৈনিক আমাদের ঘাটাইল এর ব্যবস্থাপনা সম্পাদক মো. খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি