০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সমাপনী পরীক্ষায় ঝড়ে পড়ল ১৭৬ জন শিক্ষার্থী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় ৫ হাজার ৯শ’ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে। 

এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১১৩ জন এবং এবতেদায়ী পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী ঝড়ে পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।  দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ায় এসব শিক্ষার্থী ঝড়ে পড়েছে বলে জানা গেছে। 

জানা যায়, উপজেলার ১৫টি কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৫ হাজার ২শ’ ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫শ’ ৯জন ছাত্র এবং ২ হাজার ৭শ’ ২৪ জন ছাত্রী  অংশ নেয়।  রোববারের ইংরেজি পরীক্ষায় ১১৩ জন অনুপস্থিত। এদের মধ্যে ৭১ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী। 

অন্যদিকে এবতেদায়ী পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২১ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী অংশ নেয়।

ইংরেজি পরীক্ষায় ৬৩ জন অনুপস্থিত। এদের মধ্যে ৫১ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী। 

বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক বলেন, ‘ঝড়ে যাওয়া শিক্ষার্থীরা যথারীতি ফরম পূরণ করার পর তাদের নামে প্রবেশপত্রও আসে।  কিন্তু তারা পরীক্ষায় অংশ নেয়নি।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাজী নূরুল ইসলাম বলেন, ‘পরীক্ষায় অনুপস্থিতির বিষয়টি উদ্বেগজনক।  আগামীতে যাতে অনুপস্থিতির হার কমিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।’  

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, ‘দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঝড়ে পড়েছে।  আগামীতে অনুপস্থিতির হার শূন্যের কোঠায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে।’  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি