১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়নের নির্বাচন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে  দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়নের জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

মধুপুর উপজেলা শাখার শ্রমিকদের বৃহৎ এ সংগঠনটি ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন কে ঘিরে ব্যাপক আয়োজনে পৌরশহর নির্চাচনী সাজে সেজেছে। 

শনিবার(১৬ নভেম্বর) সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত জেলা পরিষদের মধুপুর অডিটরিয়ামে বিরতিহীন এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনিসহ, জনপ্রতিনিধি,রাজনৈতিক দল- সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ নির্বাচন পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করছেন।

১৭ পদে ভোটের এ নির্বাচনকে কেন্দ্র করে মধুপুর উপজেলা জুড়ে বেশ কয়েক দিন ধরে নির্বাচনী হাওয়া বইছিল।  পোস্টারে পোস্টারে পাল্টে গিয়েছে মধুপুর শহরের চেহারা।

নির্বাচন পরিচালনায় দায়িত্বশীলদের সাথে আলাপকালে জানা যায় , ইতোমধ্যে কোষাধ্যক্ষ পদে হাফিজুর, প্রচারসম্পাদক পদে সোলায়মান কবির সুমন, দপ্তরসম্পাদক পদে হোসাইন কবির, ধর্মবিষয়কসম্পাদক পদে লালমিয়া, ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে নাফিউলসহ কার্যকরি সদস্য পদে মাহমুদুল হাসান মিল্টন, আরিফুল ইসলাম, রিয়াজ ও মনিরুজ্জামান এই  মোট নয়জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। 

বাকি ৮ পদে ৭৭১ ভোটের বিপরীতেপ্রার্থী হয়েছেন ১৬ জন। সহকারিসহ ৬ পদে ৮ জন নির্বাচিত হবেন। সভাপতি  পদে ৩ জন , দুই সহসভাপদি পদে ৩ জন, সাধারণসম্পাদক পদে ৩ জন, ২ সহসাধারণসম্পাদক পদে ৩ জন, সাংগঠনিকসম্পাদক পদে ২ জন, শিক্ষা ও সাংস্কৃতিকসম্পাদক পদে ২ জনপ্রতিদ্বন্দ্বীতাকরছেন। 

নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কেন্দ্র স্থল ও  আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি