০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল মাতা সুরাইয়া বেগমের স্মরণে দোয়া মাহফিল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রেসক্লাব মির্জাপুরের আজীবন সদস্য সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুকের সহধর্মীণী “টাঙ্গাইল মাতা” সুরাইয়া বেগমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। 

শনিবার বিকেলে প্রেসক্লাব মির্জাপুরের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেনে সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, লফিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক এস এম এরশাদ প্রমুখ। 

প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমারা যেমন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর জীবনের সুখ-দুঃখ মেনে সার্বক্ষনিক সঙ্গী হিসেবে শেখ ফজিলাতুন নেছা মুজিব যেমন বঙ্গ মাতার স্বীকৃতি লাভ করেছেন। তেমনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জননেতা ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে আমরা সুন্দর শান্তির নগরী টাঙ্গাইল পেয়েছি। জননেতা ফজলুর রহমানের জীবনের সুখ-দুঃখ মেনে সার্বক্ষনিক সঙ্গী হিসেবে সুরাইয়া বেগমও আজ টাঙ্গাইল মাতা। জীবনের সুন্দর সময়ে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ফজলুর রহমান খান ফারুক মুক্তিযুদ্ধের একজন  সংগঠক হিসেবে জীবনবাজী রেখে যুদ্ধ করেছেন। তেমনি যুদ্ধ পরবর্তীঅ সময়ে স্বাধীনতার চেতনা বাস্তবায়নে যে ত্যাগ স্বীকার করেছেন। তিনি টাঙ্গাইল জেলাবাসীর জীবন মানের উন্নয়ন ও শান্তির লক্ষে আজীবন যেভাবে কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইলবাসী আজ জননেতা ফজলুর রহমান খান ফারুককে টাঙ্গাইলের অভিভাবক বা টাঙ্গাইলের পিতা স্বীকার করেন। জননেতা ফজলুর রহমান খান ফারুক যদি টাঙ্গাইলবাসীর অভিভাবক বা পিতা হন তাহলে তাঁর জীবনের নানা চড়াই উৎরাইয়ের সার্বক্ষনিক সঙ্গী সুরাইয়া বেগম টাঙ্গাইল মাতা। 

পরে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুল ইসলাম সুরাইয়া বেগমের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন। এর আগে মির্জাপুর উপজেলা যুব কল্যাণ মাদরাসার ছাত্ররা কোরআন খতম করেন।  উল্লেখ্য গত ২৪ আগস্ট এই মহীয়সী নারী সুরাইয়া বেগম ইন্তেকাল করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি