১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতে জরিমানা

ভুয়া ডাক্তার আটক!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | | ৪৭৬
ছবি ঃ প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে দেলোয়ার হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মৌলভীপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। দেলোয়ার ওই বাজারে অবস্থিত লাইফ কেয়ার নামক লাইসেন্সবিহীন একটি ক্লিনিক বসিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার নামে প্রতারনা করে আসছিলেন।

নিজে ডাক্তার না হয়েও তিনি বিভিন্ন ধরনের ল্যাবরেটরী টেষ্টসহ ওই ক্লিনিকে চিকিৎসা সেবা দিতেন। আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাকে ১ লাখ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, দেলদুয়ারে উপজেলা সদরের মৌলভীপাড়া বাজার থেকে দেলোয়ার হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ লাইফ কেয়ার নামক লাইসেন্সবিহীন একটি ক্লিনিকে ডাক্তার হিসেবে যোগদান করে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার নামে প্রতারনা করে আসছিলেন। এ অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি