০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোমের আলোয় পরীক্ষা দিল এইচএসসি পরীক্ষার্থীরা

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ | | ২৪১৪
, টাঙ্গাইল :

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অবশেষে মোমের আলোতেই পরীক্ষা দিলেন এইচএসসি পরীক্ষার্থীরা।

সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর ভারতেশ্বরী হোমস কেন্দ্রের এস কে পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এ ঘটনা ঘটে। এসময় পরীক্ষার্থীদের মোমের আলোতে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

জানা যায়, কেন্দ্রটিতে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ও ব্যবসায় সংগঠন বিষয়ের ৩শ ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি শুরু হয়। এছাড়া সোমবার সকালে প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

পরীক্ষার সময় ঝড় বৃষ্টি শুরু হওয়ায় পরীক্ষার হল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এসময় কর্তৃপক্ষ তারাহুরো করে কিছু মোম সরবরাহ করেন। যা ছিল অপর্যাপ্ত।

এছাড়া কক্ষের জানালাগুলো ভাঙা থাকায় বৃষ্টির পানিতে পরীক্ষার্থীদের বসার স্থানও ভিজে যায়। এতে অনেক পরীক্ষার্থীকে অন্যদের বসার বেঞ্চে গাদাগাদি করে বসে পরীক্ষা দিতে হয়। কক্ষে আলো না থাকায় পরীক্ষার খাতায় লিখতে অনেকের অসুবিধা হয়েছে বলেও জানা গেছে।

কেন্দ্র সচিব মি. হকের সাথে এ বিষয়ে কথা হলে জানান, বৃষ্টি ও দমকা হাওয়ার কারনে একটু অসুবিধা হয়েছিল। আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল­ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে আমাদের কাছে কোন তথ্যই নাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি