১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় দুই মাস ধরে অস্বাভাবিক দামে পেঁয়াজর মূল্য বাড়িয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। 

সর্বশেষ বুধবার মির্জাপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছিল বলে জানা গেছে। 

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান। 

এ সময় সিন্ডিকেট চক্রের পাঁচজনকে পেঁয়াজ মজুদের অভিযোগে আটক করেন আদালত। পরে তাঁদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জরিমানা প্রদানকৃত ব্যবসায়ীরা হলেন দেওহাটা বাজারের শওকত আলী, শ্যামা বাকালী, আজিজ মুন্সি, চিত্ত রঞ্জন বাকালী ও জামুর্কী বাজারের প্রণয়। 

এদের কাছ থেকে যথাক্রমে ৫ হাজার, ৩০ হাজার, ১০ হাজার, ৩০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মইনুল হক জানান, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি