১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী,আলোচনা সভা ও কেক কাটা। 

সোমবার(১১নভেম্বর) বিকেলে র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

পরে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির আলী, সদস্য খন্দকার আব্দুল মাতিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন,এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি পরিতোষ সেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষসহ উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি