১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ত্যাগী পরীক্ষিতরা উপজেলা আওয়ামী লীগে স্থান পাবেন -মোজহারুল ইসলাম

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছেন তারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। দীর্ঘ দিনের ত্যাগী পরীক্ষিত নেতা-কর্মীদের আসন্ন সম্মেলনে মূল্যায়ন করা হবে। 

টাঙ্গাইলের কালিহাতীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এসব কথা বলেন। শুক্রবার বিকেলে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

মোজহারুল ইসলাম তালুকদার আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী আমাদের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা বুঝতে পেরেছেন সংগঠন বিরোধী কালপিটদের দলে গুরুত্বপূর্ণ জায়গা দিলে তারা নৌকাকে ডুবিয়ে দেবে।  তাই নেত্রীর নির্দেশে তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ও কেন্দ্রের নির্দেশ মেনে আগামীতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগকে আবার সাজানো বাগান বানাবো। সেখানে হাইব্রিড, সুবিধাবাদি এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের সুযোগ দেওয়া হবে না। 

উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঘাতক দালাল নির্মুল কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি (আরজু), উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, সহ প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন মাষ্টার ও ডলি খানম, এলেঙ্গা পৌরসভার সদর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সিদ্দিকীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠন ও ঘাতক দালাল নির্মুুল কমিটির নেতৃবৃন্দ। 

সভা সঞ্চালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সদস্য সচিব এডভোকেট হুমায়ুন কবীর।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি