১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে যুবকের লাশ উদ্ধার! আটক ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে রানা (২৪)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার রামপুর খামার বাড়ির তারা মিয়ার ছেলে।

এঘটনায় জড়িত সন্দেহে রামপুর খামার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে পারভেজ হোসাইন (১৯), শাহাদত হোসেনের ছেলে ফেরদৌস (১৯), আব্দুল খালেকের ছেলে শাহিনুর (১৯) ও নুর ইসলামের ছেলে রুবেল (১৯) কে আটক করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, গত ১ জুলাই বিকেলে তারা পাঁচ বন্ধু মিলে রামপুর সাত বিলে নৌকার মধ্যে মাদক সেবন করার সময় রানা নৌকা থেকে পড়ে যায়। এসময় তাকে ফেলে চলে আসে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর সাত বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রানার মা এসে তার ছেলের লাশ শনাক্ত করে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রামপুর সাত বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে শনিবার (৪ জুলাই) পুলিশ নিহত রানার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি